Sylhet Today 24 PRINT

ফুল দিয়ে ৫০ যুগলকে মিলিয়ে দিলেন আদালত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২২

সুনামগঞ্জে স্বামীদের বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক মামলায় ৫০ টি পরিবারকে আপোষে মিমাংসা করে দিয়েছেন আদালত। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

যৌতুকসহ নানাবিধ কারণে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বিতারিত হওয়া ৫০ জন নারীদের তাদের সন্তান ও ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও সংসার করার সুযোগ দিয়েছেন জানিয়ে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি মনির উদ্দিন বলেন, এমন রায়ে মামলার জট কমছে এবং কয়েকটি ভাঙার হাত থেকে বেচে গেলো। বিচারক মহোদয়ের এক সাথে এতগুলো পরিবারকে এক করে দেয়ার বিষয়টা যুগান্তকারী সিদ্ধান্ত।

এদিকে মামলায় আসামি থাকা বিশ্বম্ভরপুর উপজেলার বাদশা মিয়া বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আদালত যে রায় দিলেন আমি এবং আমার পরিবার তা মেনে চলবো। আমাদের ছোট্ট সংসার আছে সেটি আমরা হাসিখুশি থাকবো।

সিনিয়র আইনজীবী মতিয়া বেগম বলেন, আজকে যে রায় হল তার সবগুলোই যৌতুক মামলা এবং আদালত যে রায় দিয়েছেন তা অত্যান্ত ভালো, উনার এমন রায়ে বিচারব্যবস্থাও দ্রুতগতিতে হচ্ছে এবং ধ্বংসের হাত থেকে ৫০ টি পরিবারকে রক্ষা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.