Sylhet Today 24 PRINT

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০২২

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শারীরিক অবস্থা স্হিতিশীল থাকায় ও তার শরীরে প্রয়োজনীয় চেকআপের ফলাফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুইদিন আগে রবিবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে ফেরার পথে তিনি বিমানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোমেন। বিমানেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নামার সাথে সাথে তাকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে মঙ্গলবার তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন।

তিনি পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থতার খবর শুনে দেশবিদেশে যারা খোঁজখবর নিয়েছেন, তার সুস্হতা কামনা করে দোয়া করেছেন, পরিবারের পক্ষ থেকে তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.