Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন-ফেঞ্চুগঞ্জ হাসপাতাল সড়কে হযরত শাহ মালুম মাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাইক্রোবাস চলাকালে টায়ার বিস্ফোরণ ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাস। এতে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। গাড়িতে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
 
কুলাউড়া থেকে ওই মাইক্রোবাসে করে সিলেটের উদ্দেশ্য রওনা দেন যাত্রীরা। পথিমধ্যে এ মারাত্মক  দূর্ঘটনাটি ঘটে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.