Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ বিএনপির সভাপতি রাব্বানী, সাধারণ সম্পাদক মুজিব

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২২

কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালাগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের বাড়িতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটিতে ২২ ভোট পেয়ে সভাপতি পদে গোলাম রাব্বানী ও ১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে এম. মুজিবুর রহমান নির্বাচিত হন।

এছাড়াও ভোটের মাধ্যমে ১৭ ভোটে পেয়ে সিনিয়র সহ সভাপতি পদে লুৎফুর রহমান, ১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে তোফায়েল আহমদ সোহেল, ১৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল আহমদ সেফুল বিজয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.