Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থানার ওসি পরিমলকে হাইওয়ে পুলিশে বদলি

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ১৬ মার্চ, ২০২২

সীমান্ত এলাকা গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) পরিমল দেবকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) পুলিশ হেডকোয়ার্টারস এর এডিশনাল আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দোওয়া হয়।

পরিমল দেব গোয়াইনঘাট থানার ওসি থাকাকালীন সিলেট জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা (ডিসেম্বর-২০২১) লাভ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জুন পরিমল দেব গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.