Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাকের ধাক্কায় লরির চালকের সহকারী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে পিয়াজ বাহী ট্রাকের ধাক্কা লরি চালকের সহকারী আবু হাসান (১৮) ঘটনাস্হলে নিহত হয়েছেন । বুধবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত আবু হাসান ঝিনাইদহ জেলার শুক্কুর আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ওসি মইনুল ইসলাম জানান,  একটি লরি দাড় করিয়ে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। এসময় সিলেটগামী পিয়াজ বাহী একটি ট্রাক দ্রুতগতিতে লরির সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে লরির চালকের সহকারী  ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  সড়কের যানজট মুক্ত করে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরছ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.