শান্তিগঞ্জ প্রতিনিধি: | ১৭ মার্চ, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটি। সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মিলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার করা হয়।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, সিনিয়র সহকারি শিক্ষক মো. শাহ জাহান, মাও. ফয়জুল বারী, প্রভাষক সুমন কান্তি দাস, শারফত উল্লাহ, সহকারি শিক্ষক মো. বদরুজ্জামান খান ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি শিক্ষক রুবী রানী তালুকতার, রিকন চন্দ্র দাশ, মো. হেলাল আহমদ, মৃদুল চন্দ্র তালুকদার, প্রভাষক শের জাহান, কামরুজ্জামান কামরুল, মৌমিতা ভট্টাচার্য, মো. জজ মিয়া, মো. আলা উদ্দিন, মো. রেজুয়ানুল হক, মো. তকবীর হোসেন, অপু চন্দ্র পাল ও নন্দিতা দে বাবলী প্রমুখ।