Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাতীয় শিশু দিবসে ছাত্রলীগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বড়লেখা প্রতিনিধি: |  ১৭ মার্চ, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বড়লেখা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে এই প্রতিযোগিতা হয়েছে। এতে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন।

সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, পৌর সভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিকু দে, যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম ফরহাদ, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম এ হাসান, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল ইসলাম ও লাইসিয়াম স্কুলের চিত্রাঙ্কন বিভাগের শিক্ষক দিলীপ সিংহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.