Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধি: |  ১৭ মার্চ, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাবরক্ষক ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী সোরহাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষিকা সালেহা পারভিন প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিাচলনায় আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আঙ্গুল মিয়া, আকমল খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বশীর আহমদ, মনু মোহাম্মদ মতছির আলী, ছদরুল ইসলাম, আবুল হাসান, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

পরে কেক কাটা হয়। এর আগে র‌্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.