Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে উদ্বোধনের অপেক্ষায় দুটি বন্যা আশ্রয়ন কেন্দ্র

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০২২

সিলেটের গোয়াইনঘাটে ৫ন পূর্ব আলীরগাঁও এবং ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে স্থাপিত হয়েছে দৃষ্টি নন্দন বন্যা আশ্রয়ন কেন্দ্র। উপজেলার পূর্ব আলীরগাঁওয়ে আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে এই ২টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত তিন তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্রটির প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৬ টাকা এবং দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বন্যা আশ্রয় কেন্দ্র স্থাপিত প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৮শত ৩৫ টাকা।

বন্যা উপদ্রুত এলাকায় দূর্যোগকালীন সময়ে মানুষের জান মাল রক্ষায় ভূমিকা পালন করবে এসমব বন্যা আশ্রয় কেন্দ্র।

গোয়াইনঘাটের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের প্রচেষ্টায় এই ২টি ফ্লাড শেল্টার বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য ইউনিয়নে আরও ৬টি অনুরূপ ফ্লাড সেন্টার নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, দূর্যোগ কালীন সময়ে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় আক্রান্ত মানুষজন ও গবাদি পশু রক্ষায় এসব ফ্লাড সেন্টার ব্যবহৃত হবে। সরকার জনগণের উদার মনমানসিকতা নিয়ে এমন দৃষ্টি নন্দন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব ফ্লাড সেন্টার সারা বছর সংশ্লিষ্ট স্কুল সমূহের বিদ্যালয় কার্যক্রমে পুরোদমে ব্যবহৃত হবে।

গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। এখানকার এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা,এমনকি দূর্যোগ কালীন সময়ে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে ফ্লাড শেল্টার বাস্তবায়িত হয়েছে। জনগণের জন্য ভবিষ্যতেও বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আমি রাজনীতির শুরু থেকে অদ্যাবধি জনগণের দোরগোড়ায় থেকে কাজ করে যাচ্ছি। যোগাযোগ,শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি যা করেছি তা জনসাধারণের চোখের সামনেই আছে। ভবিষ্যতে আমি জনগণের জন্য সবসময়ই ভালো কাজ করতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.