Sylhet Today 24 PRINT

শুক্রবারও খোলা নগরীর শিক্ষা প্রতিষ্ঠান

টানা হরতালে বছরের শুরুতেই বিপাকে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির দিনে খোলা রেখে পাঠদান চলছে ।

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

শুক্রবারে নগরীর খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চিত্র

টানা হরতালে বছরের শুরুতেই বিপাকে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির দিনে খোলা রেখে পাঠদান চলছে । আজ(৬ ফেব্রুয়ারি) শুক্রবারও নগরীর বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে । খোলা থাকা প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে শুক্রবার খোলা থাকলেও পাঠদান হবে সীমিত আকারে ।
তবে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় এদিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো অনেক কম । এ বিষয়ে সিলেট খাজানঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক উত্তম কুমার মৃধা ও হাবিবুর রহমান সিলেটটুডে২৪.কম কে বলেন, - "গতরাতে ছাত্রদল শুক্র ও শনিবার হরতাল দিয়েছে এমন খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় আসলে উপস্থিতি কম হয়েছে , না হলে উপস্থিতি স্বাভাবিকই থাকত" ।


এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে বছরের শুরুতে প্রায় প্রতিটি স্কুলে সহশিক্ষা কার্যক্রম ( ক্রীড়া ও শিক্ষা সফর) পরিচালিত হয়ে থাকে । এবার কোনভাবে ক্রীড়া সপ্তাহ শেষ করা গেলেও রাজনৈতিক অস্থিরতা থাকায় শিক্ষা সফর করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । পরিস্থিতির উত্তরণ না ঘটলে শিক্ষা ব্যবস্থায় এর চরম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা ।




 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.