Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পাঁচ প্রত্যক্ষদর্শী পেলেন সম্মাননা

সিলেট জেলা যুবলীগের প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: |  ২১ মার্চ, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সরাসরি প্রত্যক্ষদর্শী পাঁচ শ্রোতাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সিলেট জেলা যুবলীগের উদ্যোগে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

সম্মানা প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, তোফাজ্জল হোসেন হেলাল, গ ক ম আলমগীর। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম শামনুননাহার মিনুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে গুণী এ ৫ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, গুণীজনকে সম্মান দিলে সমাজে গুণীজন জন্মায়। আওয়ামী লীগ সব সময় গুণী ও ত্যাগীকে সম্মান দেয়। সেই ধারাবাহিকতা রক্ষা করেছে সিলেট জেলা যুবলীগ। বঙ্গবন্ধুর ভাষণের ৫ প্রত্যেক্ষদর্শীকে সম্মাননা প্রদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তারুণ্যে ভরা সিলেট জেলা যুবলীগ সব সময় ডায়নামিক কাজ করে। জাতির পিতার ৭ মার্চের ভাষণ একটি ইতিহাস। বাঙালির জাতির গৌরব, স্বাধীনতার স্বীকৃতিস্বরূপ। সরাসরি যারা এ জ্বালাময়ী ভাষণ শুনতে পেরেছেন তারাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সরাসরি ভাষণ শোনা ৫ ব্যক্তিকে সম্মাননা দিয়ে সিলেট জেলা যুুবলীগ প্রশংসনীয় কাজ করেছে।

এর আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র উদ্ধোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

এসময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ সিলেট জেলা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.