Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত, ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জগন্নাথপুর সদর বাজার এবং ভবের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় স্প্রাইট ও ফান্টার ডিলার প্রতিষ্ঠান সবুজ ভেরাইটিজ স্টোরকে ২০ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় মুসলিম সুইটমিটকে ৩ হাজার ও রিফাত এন্ড কোং কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার আইনে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.