Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করছে।

গত সোমবার রাত সাড়ে ১০টায় মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাওতাল পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারোয়াবিল সাওতাল পল্লীর চা শ্রমিক প্রেম লাল সাঁওতালের মেয়ে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিতা সাঁওতাল (১৪) হঠাৎ রাতে বমি করতে থাকে। পরে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয়।

এ ঘটনায় র‌্যাব-৯ ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইয়ারদৌস হাসান লাশ উদ্ধার করে ময়না তদন্তের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.