Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২২

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন এর বাজকাশারা এলাকায় মঙ্গরবার দুপুর ১২টায় ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কর্তন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনেরর দায়ে এই আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বিনা অনুমতিতে এস্কেভেটর দিয়ে সরকারি জমি  মাটি কাটার অপরাধে মোঃ মনু মিয়া (৩৯)কে  এই জরিমানা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ।

বিষটির সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.