Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন (রা.) ওরস, গঙ্গা স্নান ও বারুণী মেলা উদযাপন উপলক্ষে সভা

তাহিরপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (র.) এর পবিত্র ওরস মোবারক ও রাজারগাও শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পবিত্র গঙ্গাস্নান ও বারুণী মেলা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা বঙ্গবন্ধু অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সহকারী কমিশন ভূমি আলাউদ্দিন, অফিসার ইনচার্জ আবদুল লতিফ তরফদার, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদর চেয়ারম্যান জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রেসক্লাব ও শাহ আরেফিন (র.) মোকাম পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, ওশাহ আরেফিন (র.) মোকাম পরিচালনা কমিটি ও শ্রী শ্রী অদ্বৈত মন্দির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন।

সভায় অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.