Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২২

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে দুইদিনব‍্যাপী ২৩ মার্চ থেকে শুরু হয়েছে 'চলচ্চিত্র উৎসব - ২০২২'।

লিডিং ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাবের অন্যতম একটি উদ্যোগ 'আলো স্কুল' এর তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে দেশের সাড়াজাগানো চারটি চলচ্চিত্র। প্রতিটি চলচ্চিত্রের জন্য টিকিটের শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা করে। টিকিট থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে আলো স্কুলের সকল এতিম শিশুদের জন্য।

লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ‍্যালারী ১ এ প্রদর্শিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, সোস্যাল সার্ভিসেস ক্লাব উপদেষ্টা মিসেস রুম্পা শারমীন, সহ-উপদেষ্টা ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ক্লাবের প্রাক্তন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম এবং ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.