Sylhet Today 24 PRINT

ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণের দাবিতে মেয়রের কাছে স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২২

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও খনন করে মৎস্য সম্পাদ, পরিবেশ ও কৃষি জমি রক্ষা, বিলের চতুর্দিক পাড় বাঁধাই করে তালগাছ রোপনের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে ১২টি গ্রামাবাসী স্মারকলিপি পেশ করেছেন।

বুধবার দুপুরে নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মালিক, কুচাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সবুজ কুমার বিশ্বাস, শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল, মোঃ শামীম কবির প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণ সুরমার ১৫ একর জায়গার উপরে অবস্থান ঐতিহ্যবাহী ভাড়েরা বিল। ১৫/২০ ফুট গভীর বিল থেকে কয়েকশত টন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেতো। নানা ধরনের বক, কাক, পানকৌড়ি, চিল সহ পাখ-পাখালির কলকাকলিতে মুখরীতে থাকতে বিলটি। প্রতিবছর পলোভাওয়া উৎসব হতো। বিলের পানি দিয়ে কৃষকরা ধান চাষ করতেন, মৎস্যজীবীরা মাছ ধরতেন। কিন্তু আজ সেই বিলের কোন অস্তিত্ব নেই। বর্তমান প্রজন্ম ভাড়েরা বিলটি চিনবে না এমন অবস্থায় পরিনত হয়েছে।
বিগত ২০/২৫ যাবৎ সিটি কর্পোরেশন বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে বিলটি সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। বিলের পানি আলকাতার মতো কলো হয়ে বিষাক্ত হয়ে পড়েছে। এই পানি প্রবাহিত হয়ে কৃষি খেতের ধান ও মাছ মরে যাচ্ছে, পাশাপাশি পরিবেশ বিপর্য হয়ে মহামরি রূপে বিলটি চরম বিপর্যয়কর অবস্থায় পতিত হয়ে আছে।

স্মারকলিপিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সরেজমিনে ভাড়েরা বিলটি পরিদর্শন ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বিলটি খনন, পাড় বাঁধাই, তালাগাছ রোপন ও যুগোপযোগী পরিবেশ বান্ধব পরিবেশ তৈরী করে এলাকাবাসীকে সমূহ ক্ষয়-ক্ষতির হাত রক্ষার জোর দাবী জানানো হয়।

ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও রক্ষার দাবীতে দক্ষিণ সুরমার আলমপুর, ছিটা গোটাটিকর, গঙ্গা রামেরচক, গোটাটিকর, মালিপুর, হবিনন্দী, গঙ্গানগর, পালপুর, কুচাই, শ্রীরামপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক মানুষ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.