Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২২

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের  বানিগাজী গ্রামে অভিযান চালিয়ে ১৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) গভীর রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের মৃত হাজী মোঃ ফারুক উদ্দিনের পুত্র  আতাউল করিম রুমন(২৩), একই ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত জিলাল উদ্দিনের পুত্র মোঃ আলী কাজল(২৭) ও বিয়ানীবাজার উপজেলার সদরপুর নীলগ্রামের মৃত পংকি মিয়ার পুত্র সায়েদুর রহমান(২৭)

আটকৃত আসামীদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (মামলা নং ২৪, তারিখ-২৫/০৩/২০২২খ্রিঃ) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় ও এ এস আই এসআই পার্থ সারথী দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৩ যুবককে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম।

তিনি জানান, শুক্রবার সকালে আটককৃত ৩ আসামীকে  আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.