Sylhet Today 24 PRINT

মাংসের দাম বেশি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ী জাতীয় উদ্যানে ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

দেবানন্দ সিনহা বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান মোস্তাক হোটেল এন্ড রেষ্টুরেন্টে হাঁসের মাংসের দাম বেশি রাখায়, মূল্য তালিকা না থাকায়, টেস্টিং সল্ট ব্যবহার, খাবারের দাম অস্বাভাবিক ভাবে বেশি রাখাসহ বিভিন্ন কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.