Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের প্রক্যশলী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম জহির আহমেদ (২৪)। শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় কমপক্ষে আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মৌলভীবাজার ২৫০ সহ্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। জহির আহমেদ মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.