Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৭ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ২৫ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শ্বশুর আং আজিজ (৫৫), মেয়ে জামাই হৃদয় মিয়া (২১)।

পুলিশ জানায়, রোববার সকালে বাঘারুক গ্রামের আং আজিজের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের একটি কক্ষে বালু দিয়ে ঢাকা অবস্থায় ৩টি বস্তায় ২৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর সহযোগী পালিয়ে যায়।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.