Sylhet Today 24 PRINT

মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি: |  ২৭ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের চোখের সামনে মিজান মিয়া (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে মোখলেছ মিয়ার স্ত্রী তার ছেলে মিজানকে মেয়ের বাড়ি তেলিয়াপাড়া থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি এসে নামেন। ছেলেকে নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগতিতে যাওয়া একটি মোটরসাইকেল শিশু মিজানকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আশংকাজন অবস্থায় শিশু মিজানকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ সত্যতা নিশ্চত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.