Sylhet Today 24 PRINT

ইসলামপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল, সা. সম্পাদক উত্তম

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত রোববার (২৭ মার্চ) বিকাল ৫টায় ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পালিক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শাখার সভাপতি নিরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।

প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য করুণা শর্ম্মা, ইসলামপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ অধিকারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপানন্দ দেবনাথ, অধীর কায়স্থ, শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ, অশ্বিনী কুমার সিংহ, নৃপেন্দ্র কুমার সিংহ, সুব্রত দেবনাথ, চা শ্রমিক নেতা রাখাল গোয়ালা, রবেশ্বর নায়েক, উত্তম তংলা, প্রসন্ন কুমার সিংহ প্রমুখ।
 
সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে নির্মল কুমার সিংহকে সভাপতি ও উত্তম তংলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.