Sylhet Today 24 PRINT

সিলেট বিএনপির নেতৃত্বে কাইয়ুম-এমরান-শামীম

নিজস্ব প্রতিবেদক: |  ২৯ মার্চ, ২০২২

সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রি মাঠে চলে একটানা ভোটগ্রহণ। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফফার জানান, কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পান।

আর সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।

কাউন্সিলে মোট ভোটার বা কাউন্সিলর ছিলেন এক হাজার ৮১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৭২৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.