Sylhet Today 24 PRINT

তাহিরপুরে গঙ্গাস্নানে গিয়ে বৃদ্ধের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে অতিরিক্ত ভিড়ে সুশংকর দাস (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে।

বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সুশংকর দাস গতকাল মঙ্গলবার তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পুণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার  ভোর ৬টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে বেলা ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে (মহাবারুণী) যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে লক্ষাধিক মানুষ জমায়েত হয়। সুশংকর দাস গতকাল তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পুণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মারা যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বললেন, এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.