Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিলটন চন্দ্র পাল।

জানা যায়,  বুধবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউপির রাজার বাজারের খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে রংপুর জেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮), নাটোর জেলার কোউয়াটিকরি গ্রামের নাজাত উল্লার ছেলে মোঃ রিপন আলী (২৯)কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহায়তা করেছেন। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.