Sylhet Today 24 PRINT

নগরে করোনার টিকা কেন্দ্র স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২২

সিলেট নগরে করোনার টিকা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫তলা থেকে টিকা কেন্দ্র নীচ তলায় স্থানান্তর করা হবে। তবে এই কেন্দ্রে শুধু মাত্র কোভিড-১৯ ভ্যাকসিনের ৩য় ডোজ প্রদান করা হবে। একই দিন থেকে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত অস্থায়ি টিকা কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করা হবে।

যারা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহন করেননি বা টিকা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারা সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলা স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাইকে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

এছাড়া কোন নাগরিকের কোভিড-১৯ ভ্যাকসিন টিকার সনদ সংক্রান্ত প্রয়োজন হলে নগর ভবনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নাগরিকদের সুবিধা বিবেচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলা থেকে টিকা কেন্দ্রে কার‌্যক্রম স্থানান্তর করে ভবনের নীচ তলায় আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.