Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২২

পবিত্র রমজান উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামে হাজী আছকর আলী সোস্যাল ফান্ড আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়।

ইউপি সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে ও জাকির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, গোলাম মোহাম্মদ বকুল, দেলওয়ার হোসেন, ডা. আক্তার হোসেন উস্তার, শামীম আহমদ, আলাল আহমদ, সুহেল আহমদ ও আতিকুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান।

উপজেলার দেড় শতাধিক মানুষের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.