Sylhet Today 24 PRINT

মণিপুরী কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক: |  ০১ এপ্রিল, ২০২২

থোকচমওংবী কৈনাহন দেবীর প্রথম কবিতার বইয়ের ‘অমোৎবা পুন্সিগী অওয়াবা’ মোড়ক উন্মোচন ১ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরীর নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

এতে অতিথি ছিলেন ইমা বাংলাদেশের চেয়ারম্যান কবি খোইরাম ইন্দ্রজিৎ, চাউবা মেমোরিয়াল ইন্টেলেকচুয়েল প্রোপার্টি মিউজিয়ামের পরিচালক হামোম তনুবাবু, বামসাস ছোটধামাই শাখার সভাপতি কবি অহৈবম রণজিৎ।

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ ( বামসাস)-এর সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকাশিত বইয়ের উপর লিখিত প্রবন্ধ উপস্থাপন করে শজিবু’র এডিটর কবি শেরাম নিরঞ্জন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে মণিপুরী সাহিত্য চর্চায় নারীদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মণিপুরী সাহিত্যে এ কবিতার বইটি নতুন এক সংযোজন। অগ্রগণ্য সাহিত্যিক হিসেবে কবি কৈনাহন দেবী বাংলাদেশ মণিপুরী কবিতাঙ্গনে তাঁর প্রতিভা, মেধার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনার ফাঁকে ফাঁকে নির্বাচিত কবিতা পাঠ করেন খুৎহৈবম রওশন আরা বাঁশী, পি মিনতি দেবী।

বামসাসের সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ও অনুভুতি ব্যক্ত করেন বামসাসের সহসভাপতি প্রশান্ত কুমার সিংহ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, থোকচম অনন্ত, বৃন্দারাণী দেবী, মণিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, কবি সাজ্জাদুল হাসান স্বপন, কবি অওয়াংতাম সমরেন্দ্র, সমাজকর্মী সমেন্দ্র সিংহ, বীর মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মোইরাংথেম খির সিংহ, নীহার রঞ্জন শর্মা, বিকাশ সিংহ, ডা. মেমচৌবী, সজল সিনহা রাব্বী প্রমুখ। শিল্পী ভাগ্য সিংহের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।

মণিপুরী ও বাংলা উভয় বর্ণমালায় লিখিত বইটির প্রচ্ছদ এঁকেছেন অহনা থোকচম ও বইয়ের প্রকাশক বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.