Sylhet Today 24 PRINT

তাহিরপুরে যুবদলের কর্মী সভা

তাহিরপুর প্রতিনিধি: |  ০১ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বালিজুরী বাজারে বালিজুরি ইউনিয়ন শাখার উদ্যোগে তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েমের সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।

যুবদলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেল পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারন সম্পাদক আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি রাখাব উদ্দিন, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আবুল কালাম, বিএনপি নেতা ফারুক মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তবারক মিয়া, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান আখঞ্জি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, যুগ্ম আহ্বায়ক ডা. হাবিবুর রহমান, যুবদল নেতা আল আমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.