Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০১ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় জগন্নাথপুর থানায় অটোরিকশা চালক সায়িক মিয়াকে (৩৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মেয়েটির বাবা ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্হানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১১) শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে একটি মাছের ফার্মে কাজে থাকা পিতার খুঁজে যান। সেখানে অটোরিকশা ধোঁয়ার কাজে থাকা উপজেলার বড়ফেচি গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে সায়িক মিয়া তাকে জোরপূর্বক ফার্মে থাকা একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় জগন্নাথপুর থানায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন জানান, অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.