সিলেটটুডে ডেস্ক | ০২ এপ্রিল, ২০২২
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে স্বাগত জানিয়ে মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়।
২ এপ্রিল শনিবার বিকেল ৪ ঘটিকায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী'র নেতৃত্বে দক্ষিণ সুরমা'র মারকাজ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা শেষে মিছিলটি দক্ষিণ সুরমা,'র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এময় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৬রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিলে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।