Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাধে ফাটল দেখা দিয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাতে আনন্দপুর গ্রামের পাশের ফসল রক্ষা বাঁধে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

পরে রাতেই তাহিরপুর উপজেলা প্রশাসন স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। বাঁধে মাটির বস্তা, বাঁশের খুঁটি লাগানো হয়।

এদিকে এলাকার কৃষক লুৎফর রহমান জানান, ৪৪ নং প্রকল্পের দায়িত্বে থাকা পিআইসি সভাপতি ফিজিল মিয়া ও সেক্রেটারি কয়েছ মিয়া বাঁধ নির্মাণ কাজ নিয়ে গাফলতি করেছেন। বাঁধ নির্মাণে অনিয়ম হওয়ার কারণেই আমরা এখন ফসল নিয়ে ঝুঁকিতে রয়েছি।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আনন্দ নগর গ্রামের পাশে বাঁধ দিয়ে সরু পথে পানি প্রবেশের খবর পান। গভীর রাতেই তিনি প্লাস্টিকের খালি বস্তা নিয়ে বাঁধ এলাকায় গিয়েছেন। এলাকাবাসীর সহযোগিতায় বাধ রক্ষায় চেষ্টা করা হচ্ছে। বাকিটুকু মহান স্রষ্টার ইচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর মাটিয়ান হাওরের ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.