Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে লেগুনা টমটম মুখোমুখি সংঘর্ষে আহত ৫

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২২

জৈন্তাপুর উপজেলার দরবস্ত-কানাইঘাট সড়কের জৈন্তাপুর অংশে লেগুনা টমটম মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানাযায়, সোমবার (৪ এপ্রিল) বিকাল ৬টায় কানাইঘাট দরবস্ত রোডের জৈন্তাপুর উপজেলার চাক্তা রওজাতুল ইসলাম মাদ্রাসার সম্মুখে চতুল বাজার থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা লেগুনা গাড়ীর সাথে দরবস্ত বাজার থেকে ছেড়ে যাওয়া ব্যবটারী চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫জন আহত হন।

আহতরা হলেন লেগুনা চালক দরবস্ত ইউনিয়নের নূরপুর গ্রামের নাজিম উদ্দিন (২৮), চারিকাটা ইউপি ভিত্রিখেল পশ্চিম গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহাগ আহমদ (১৭), একই গ্রামের শামসুল হকের ছেলে রইছ উদ্দিন (৪০), কুমারপাড়া গ্রামের ওলিউর রহমানের ছেলে শামীম আহমদ (১৫), দরবস্ত ছৈয়া গ্রামের হাবিব উল্লার ছেলে কামাল উদ্দিন (৪২)। লেগুনা চালক ব্যাতীত বাকীদের সিলেটে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.