Sylhet Today 24 PRINT

আসামির ধাক্কায় পা ভেঙে হাসপাতালে পুলিশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন মামলার আসামির ধাক্কায় খাদে পড়ে পা ভেঙে মৃত্যুঞ্জয় নামের এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পলাতক ওই আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জানা যায়, গত সোমবার (৪ এপ্রিল) গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণকানাইদাসী গ্রামে নারী নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তারে অভিযানে পরিচালনা করেন কমলগঞ্জ থানার চার পুলিশ কর্মকর্তা। এ সময় তাকে রাস্তার উপরে পেয়ে আসামিকে ধরতে চাইলে ইব্রাহীম মিয়া কমলগঞ্জ থানার এএসআই মৃত্যুঞ্জয় সরকারকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ১০-১৫ ফুট নিচে পড়লে ঘটনাস্থলেই পা ভেঙে যায়।  

এ সময় আসামী ইব্রাহিম দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। পলাতক ইব্রাহিম মিয়া দক্ষিণ কানাইদাসী গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে ধরতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.