Sylhet Today 24 PRINT

বুধবার ৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের কয়েকটি এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০২২

রাস্তা সম্প্রসারণ কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের অধিনে রাস্তা সম্প্রসারণ কাজের জন্য বুধবার সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরীর লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, লাখাউড়া, সালেপুর, ক্যাডেট কলেজ, ধুপাগুল, লালবাগ, পীরেরগাঁও, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা বাগান ও সালুটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.