Sylhet Today 24 PRINT

আবহাওয়া অফিস গণহত্যা দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২২

সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবসে শহীদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত আবহাওয়া অফিসের পাশের শহীদদের গণকবের পুষ্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি দীপঙ্কর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ যুব ইউনিনের কেন্দ্রীয় সদস্য ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক সভাপতি সপ্তর্ষী দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার দপ্তর সম্পাদক পঙ্কজ চক্রবর্তী জয়, কোষাধ্যক্ষ সন্দীপ দাস, এমসি কলেজ ছাত্র ইউনিয়ন নেতা নির্মল দেব।

এছাড়া এ সময় বাংলাদেশ যুব ইউনিয়নে পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.