Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে লাকড়ি ওজনে কম দেয়ায় জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে লাকড়ি ওজনে কম দেয়ায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

মঙ্গলবার বিকেলে দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারে কয়েকজন ভোক্তার অভিযোগে ছালেক লাকড়ি ঘরের আব্দুল আলীকে (৫৫)  প্রতি মণ লাকড়ির ওজনে ৪০ কেজির পরিবর্তে ৩৭ কেজি এবং বাটখারার বদলে পাথর ব্যবহার করে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

এসময় এসআই রুবেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.