Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (২৫) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রহমান গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়।

চুনারুঘাট থানা পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.