Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৬ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, চুনারুঘাট ৬ নম্বর সদর ইউনিয়নের চানভাঙ্গা বাজার এলাকায় খোয়াই নদীর তীর হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের জাহির হোসেনের ছেলে মো. আফরোজ আলীকে (২৬) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চুনারুঘাট থানার একদল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.