Sylhet Today 24 PRINT

আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ এপ্রিল, ২০২২

সিলেট নগরের দর্শন দেউরী এলাকার আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার শপিং কমপ্লেক্সটির আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে করে রাখা একটি গাড়ির থেকে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় জানান, পার্কিংয়ের গাড়িতে আগুন ও ধোয়া দেখতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেটের কন্ট্রোলরুম থেকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করা হয়।

কন্ট্রোলরুমের কর্তব্যরত কর্মকর্তা সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, একটি মিতসুবিসি প্রবক্স গাড়িতে আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনায় ছড়াতে পারেনি।

উল্লেখ্য, এর আগে বুধবার নগরীর চৌহাট্টা এলাকার দৌলতপুর স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে ও মঙ্গলবার পূর্ব দরগাহ গেটে শিশুপণ্যের দোকানে আগুনের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.