Sylhet Today 24 PRINT

মেডিকেলে ভর্তি পরীক্ষায় জুড়ীর জমজ ভাইয়ের সাফল্য

জুড়ী প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২২

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছেন মৌলভীবাজারের জুড়ীর জমজ ভাই।

গত মঙ্গলবার ২০২১-২০২২ ‌শিক্ষাব‌র্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলে জানা যায়,উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামের আব্দুল কাইয়ূম ও জোৎস্না বেগম দম্পতির  জমজ  দুই ছেলে।

মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছেন।
জমজ দুই ভাই সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০২১ সালে সিলেট মুরারি চাঁদ কলেজ (এমসি কলেজ) থেকে এইচএসসিতে  জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
তাদের বাবা আব্দুল কাইয়ুম সিলেটের বিশ্বনাথ হেলথ কমপ্লেক্সে হেলথ এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। মা জোস্না বেগম গৃহিণী।

তাদের বড় বোন নুসরাত জাহান বর্তমানে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জমজ দুই  ভাই হাসান ও হোসাইন বলেন, ভবিষ্যতে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে চাই এবং এলাকার মানুষের সেবা করতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.