Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিবে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সালাহউদ্দিন। তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের আব্দুল খালিকের ছেলে।

মামলার সুত্র জানা যায়, ওই ইউনিয়নের দরিদ্র কৃষকের বাকপ্রতিবন্ধি কিশোরী (১৫) মেয়েকে গত ২৭ মার্চ বাড়ীতে একা পেয়ে প্রতিবেশী সালাহউদ্দিন ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে সালাহউদ্দিন পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির করা হবে বলে সালাউদ্দিনের স্বজনরা আশ্রাস্থ করে কালক্ষেপন করতে থাকেন।

৬ এপ্রিল অভিযুক্ত ব্যক্তি মেয়েটির বাবাকে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকি প্রদান করে। এসময় বাবাকে শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়। এঘটনায় কিশোরীর ভাই জগন্নাথপুর থানায় ৬ এপ্রিল মামলা দায়ের করেন। যারপ্রেক্ষিতে পুলিশ সালাহউদ্দিন কে তার নিজ গ্রাম থেকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ বলেন, প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের চেষ্টার করার মামলায় আসামিকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.