Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৭ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটা কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এ জরিমানা করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের বেগমখান চা বাগান হতে মাটি কাটায় দক্ষিণ দেওরগাছ এলাকার মৃত আং ছালামের ছেলে মো. মাছুম মিয়াকে (২৬) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.