Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে তেলের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়  শুক্রবার বিকালে শেরপুর রোড এলাকায় অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট।

এতে সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগে সয়াবিন তেলের ডিলার ঝুনু পালকে প্রতি ৫ লিটারে ১০/২০ টাকা অতিরিক্ত গ্রহণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা  অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

অভিযান সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আবু সাঈদ আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.