Sylhet Today 24 PRINT

বড়লেখায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন

বড়লেখা প্রতিনিধি: |  ০৮ এপ্রিল, ২০২২

“প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ২টায় বাংলাদেশ স্কাউটস বড়লেখার আয়োজনে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্কাউট সহ সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা স্কাউটসের সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, লাইসিয়াম স্কুল ইউনিটের উপদল নেতা স্কাউট আব্দুল মুগনি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, স্কাউট সহ সভাপতি মুরাদ মালেক, স্কাউট কমিশনার প্রতাপ দত্ত, সহকারী কমিশনার রশিদ আহমদ খান, বদর উদ্দিন, রঞ্জিত দাস, আ হ ম জুনায়েদ সিদ্দিকী, কাব লিডার বদরুল হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য অঞ্জনা রানী দে, বিবেকানন্দ দাস, সুমিতা চক্রবর্ত্তী, তৌফিকুল ইসলাম আবির, সত্যজিত ভট্টাচার্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.