Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির সিইপি ফ্র‍্যাটার্নিটির নতুন কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০৯ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ফ্র‍্যাটার্নিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি পদে ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আদিল বিন ইউসুফ ও সাধারণ সম্পাদক পদে ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো. আলী আজগর মনোনীত হয়েছেন। সভাপতি পদে পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ মনোনীত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে সিইপি ফ্র‍্যাটার্নিটির পক্ষ থেকে মো. সরোয়ার জামান এ তথ্য নিশ্চিত করেন।

কমিটিতে অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ প্রভাষক ড. মো. ফকর উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মুনতাসির মামনু, সাংগঠনিক সম্পাদক মো. সাজিদুল হক , সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ সাকিবুল ইসলাম, মো. মুরাদ হোসাইন ও এসকে সালমান আলম, সাংস্কৃতিক সম্পাদক মো. মসিউর রহমান সজিব, সহ সাংস্কৃতিক সম্পাদক দীপান্বিতা পাল দিপা ও কুন্তল শর্মা, ক্রীড়া সম্পাদক মো. রিয়াজ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক আল আমিন, মামুনুর রশিদ মনুতাসির ও রবিউল আলম কিরণ, ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক মো. আফিফ আবরার, সহ ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক নাফিসা আম্মিন চোধুরী, আজহার উদ্দিন শিহাব ও তমা রায়, প্রকাশনা সম্পাদক পদে জয়ী সাহা, সহ প্রকাশনা সম্পাদক ইন্দ্রিতা মহলনবিশ, আব্দুল্লাহ আল নোমান ও সুমাইয়া তাবাসসুম মৌরিন, অফিস সম্পাদক সাদমান সাকিব আসিফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক কায়সার হামিদ, সহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক তারান্নুম জাকিয়া, মো. আজমাইন নুর সাকিব ও নারী বিষয়ক সম্পাদক পদে নবনিতা মণ্ডল, রেহনুমা তারান্নুম ও জান্নাতুল মাওয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.