মাধবপুর প্রতিনিধি | ০৯ এপ্রিল, ২০২২
হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১৯৯৫/৪ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামি কফিজুল ইসলাম রফিক (২৯) ও একই ইউনিয়নের দক্ষিণ ধর্মঘর গ্রামের মৃত করম আলীর ছেলে শামীম (৪০)।
বিজিবি জানান, ওইদিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানি সদরের টহল কমান্ডার সিগন্যাল নায়েক হাবিবুর রহমান এর নেতৃত্ব একদল বিজিবি অভিযান পরিচালনা করে আসামীদের সাথে কোমরে থাকা ইয়াবাসহ তাদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস কবির পিএসসি।