মাধবপুর প্রতিনিধি: | ০৯ এপ্রিল, ২০২২
হবিগঞ্জের মাধবপুরে র্যাব, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের খালেক মিয়ার ছেলে মিলন মিয়া (২৩), একই উপজেলার কমলপুর গ্রামের শানু মিয়ার স্ত্রী আবেদা বেগম (৫১) ,পঞ্চবটি গ্রামের মাসুম মিয়া (তৃতীয় লিঙ্গ), কমলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৩০), রফিক (২৯) ও শামীম (৪০)।
জানা গেছে, শুক্রবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ৩০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ওই রাতে র্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিকদল মাধবপুর উপজেলার মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে।
অপরদিকে শুক্রবার গভীর রাতে বিজিবি ধর্মঘর কোম্পানীর একদল সদস্য অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব ও বিজিবি পৃথক দুটি মামলা দায়ের করেছে।